রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের চাচা নিহত

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চস্বরে গান-বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীর সাথে সংঘর্ষে বরের চাচা কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।নিহত কামাল ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং বর সুমন বেপারীর চাচা। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজানো হচ্ছিল। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে উচ্চ স্বরে গান বাজনা করতে নিষেধ করেন।

এনিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হন। এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা যায়নি।বড়াইগ্রাম থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

অপরদিকে, শুক্রবার বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানো নিয়ে বাগাতিপাড়া উপজেলার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর বাড়িতে হামলা করে বাসরঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মিন্টু আলী শাহর ছেলে ছেলে আরাফাত শাহ্ (২১) এর সাথে পাশ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের সাথে বিয়ে হয়।এই বিয়েকে কেন্দ্র কদিন ধরে উচ্চ শব্দে গান বাজানো হয়। পাশের বাড়ির অসুস্থ বৃদ্ধ ও বৃদ্ধা উচ্চ শব্দের কারণে মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছিলেন।

মিন্টু আলীর নিকটাত্মীয় প্রতিবেশী আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ কয়েকজন বিষয়টি বিয়ে বাড়িতে গিয়ে জানিয়ে আয়োজকদের বার বার উচ্চ শব্দে গান না বাজানোর অনুরোধ করেন। এনিয়ে বিয়ে বাড়ির লোকদের সাথে প্রতিবেশীদের বাকবিতণ্ডা হয়।পরে বিয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বিরুদ্ধে বাড়িতে হামলাসহ বাসর ঘর ভাংচুরের অভিযোগ তুলেছেন।তবে অভিযুক্তরা জানান, তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তারা প্রতিকার চেয়ে শনিবার রাতে বাগাতিপাড়া মডেল থানায় আবেদন জানিয়েছেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, এঘটনায় একটি পক্ষ শনিবার রাতে থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।