২৪ ঘণ্টা অনলাইন : নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়া এলাকার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে লুটপাটের অভিযোগে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন (২৭) ও জেলা মহিলা দলের সভানেত্রীর ছেলে শাহরিয়ার জামান শশীসহ (৩৫) চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার রাতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত। এর আগে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে সমরেন্দ্রনাথের বাড়ি থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইদহ সদরের কাঞ্চনপুর মধ্যপাড়ার সাইফুল আলমের ছেলে নড়াইলে এনএসআই অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা ইয়াছিন হোসেন, নড়াইল শহরের ভওয়াখালী মধ্যপাড়ার কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান ২২), জেলা মহিলা দলের সভানেত্রী শিরিন জামানের ছেলে দুর্গাপুর এলাকার শাহরিয়ার জামান শশী (৩৫) ও সদরের সুবুদ্দীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সোহাগ মোল্যা (৩৬)। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে এনএসআইয়ের কর্মকর্তা ইয়াছিন হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের পরিচয়ে কালিয়ার খড়রিয়া চরপাড়া গ্রামে সৌমেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে তল্লাশি করতে যান ওই চারজন। এ সময় ওই বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা।
বিষয়টি সৌমেন্দ্রনাথের পরিবারসহ প্রতিবেশিদের সন্দেহে হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দেন ভুক্তভোগীরা। খবর পেয়ে ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাদের আটক করেন। এ সময় লুটকৃত সোনার চেইন, কানের দুলসহ দুই ভরির বেশি স্বর্ণালঙ্কার এবং এক লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে কালিয়া থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার বিকালে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।