২৪ ঘণ্টা অনলাইন : নতুন নেতৃত্বের যুগে প্রবেশ করলো যশোর জেলা বিএনপি। দলের ঐতিহ্য ও গতিশীলতা রক্ষার গুরুদায়ভার কাঁধে তুলে নিলেন জেলার বিদগ্ধ দুই রাজনীতিক সৈয়দ সাবেরুল হক সাবু ও দেলোয়ার হোসেন খোকন। শনিবার জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ হয়। এতে ১ হাজার ৬১৬ জন কাউন্সিলরের মধ্যে দেড় হাজার কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু। দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়া রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও শহিদুল বারী রবু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।ভোট গণনা শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণাকালে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী জয়-পরাজয় ভুলে একের অপারকে জড়িয়ে ধরেন। সকলকে সাথে আগামী দিনে এক সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মো. ইসহক, সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, ডা. রবিউল আলম ও সাইফুল ইসলাম সজল।
নবনির্বাচিত সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এটি পার্টির অভ্যন্তরীণ একটি নির্বাচন, এখানে জয় পরাজয় কোন মুখ্য বিষয় না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের অভ্যন্তরে যে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছেন এই নির্বাচন তারই অংশ। দলের কর্মীরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, সেটি সকলকে সাথে নিয়ে সমমর্যাদা দিয়ে সততা ও নিষ্ঠার সাথে পালন করবো। জনগণের ভোটাধিকারসহ সকল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দল যে কর্মসূচি দেবে সেটি যথাযথভাবে পালন করা বলে জানান তিনি।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।