রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর সম্মাননা প্রদান অনুষ্ঠান রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এবছর খুলনা বিভাগের পাঁচজনকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে যশোর সদরের মোছা: চম্পা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যশোর কেশবপুরের টুম্পা সাহা, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের মমতাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ঝিনাইদহ সদরে রওশন আরা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে মাগুরা সদরের ডালিফা ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যেক নারীই অদম্য এবং সম্মাননা পাওয়ার যোগ্য। নারীদের দমিয়ে রাখা যাবে না। সকল জায়গায় নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে নারী সমাজকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অদম্য নারী সম্মাননার আয়োজন। নারীরা পরিশ্রম ও সংগ্রামের মধ্যদিয়ে সম্মাননা পাওয়ার অবস্থানে পৌঁছায়, তা দেখার জন্য পুরুষদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ পুরুষের অনুপ্রেরণা ছাড়া নারী সামনে এগিয়ে যেতে পারে না। তিনি নারী বান্ধব সমাজ গড়তে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করেন। তিনি বলেন, সমাজে নারী-পুরুষ সকলের মানসিকতা পরিবর্তনে সামাজিক আচরণ পরিবর্তন ত্বরান্বিত করতে একটি প্রকল্পের অধীনে কার্যক্রম চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মনির হোসেন। এতে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে বিচারক শেখ দিদারুল আলম ও শ্রেষ্ঠ অদম্য নারী টুম্মা সাহা বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ অদম্য নারীদের  হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়া পাঁচ জন রানার আপ অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।