রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পেঁয়াজের ‘নকশী কাঁথা’ নতুন জাতের ঘোষণা

প্রকাশিত - ২৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৪৯ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : দেশের পেঁয়াজ উৎপাদনকারী ১৪টি জেলার চার শতাধিক পেঁয়াজ চাষীর অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। সমাবেশে পেঁয়াজের নতুন একটি জাতের নাম ঘোষণা করা হয়েছে।শনিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে রাত পর্যন্ত জেলার অম্বিকাপুর মাঠে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণ করে চাষীরা পেঁয়াজ আবাদের আধুনিক কলাকৌশল রপ্ত করেন। খাঁন বীজের আয়োজনে অনুষ্ঠিত কৃষক ও ডিলার সমাবেশে সভাপতিত্ব করেন মডেল পেঁয়াজ বীজ উৎপাদনকারী চাষী শাহিদা বেগম। সভায় বক্তারা জানান, ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজের বীজ মানসম্পন্ন, অংকুরোদগম ক্ষমতাও বেশি। প্রতিনিয়ত দেশে পেঁয়াজ বীজের আবাদ ও উৎপাদন বাড়ছে জানিয়ে বক্তারা মনে করেন, দেশে উৎপাদিত বীজের জাত ও মান ঠিক থাকায় অনেকেই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছে।

অনুষ্ঠানে খাঁন বীজের পক্ষ থেকে আগামীতে পল্লী কবি জসিম উদদীনের স্মরণে “নকশী কাঁথা” নামের নতুন বীজ বাজারজাতের ঘোষণা দেওয়া হয়েছে। যে বীজ হবে আরও বেশি প্রতিকূল আবহাওয়া সহনশীল ও নির্ভরযোগ্য। পরে পেঁয়াজ উৎপাদনে ভূমিকা রাখায় চাষীদের পুরস্কৃত করা হয়। সমাবেশে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরিয়াতপুর, পাবনা, রাজশাহী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মানিকগঞ্জ. মুন্সিগঞ্জ জেলার পেঁয়াজ চাষীরা অংশ নেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।