রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জরিমানা করল ভারত

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:২১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে ব্রিটিশ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসিকে জরিমানা করেছে ভারতের আর্থিক অপরাধ দমন সংস্থা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে হিন্দুস্তান টাইমস এ কথা জানিয়েছে। ওই কর্মকর্তা জানিয়েছেন, ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন লঙ্ঘনের দায়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ইন্ডিয়াকে ৩ লাখ ১৪ হাজার ৫১০ পাউন্ড (৩ লাখ ৯৭ হাজার ৯৮০ ডলার) জরিমানা করেছে।

বিবিসি ইন্ডিয়ার তিন পরিচালক জাইলস অ্যান্টনি হান্ট, ইন্দু শেখর সিনহা এবং পল মাইকেল গিবনসকে ১ লাখ ৪ হাজার ৮৩৬ পাউন্ড করে এই জরিমানা করা হয়। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিলে তদন্ত শুরুর পর দিল্লি ও মুম্বাইয়ে বিবিসির অফিসে তল্লাশি করেছিল ইডি। আর্থিক অস্বচ্ছতা সংশ্লিষ্ট সন্দেহের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।বিবিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যে কোনো আদেশ পাওয়ার পর আমরা তা সতর্কতার সঙ্গে পর্যালোচনা করব এবং পরবর্তী পদক্ষেপগুলো যথাযথভাবে বিবেচনা করব।

মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর গুজরাট দাঙ্গা মোকাবেলা নিয়ে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবিসি একটি ডকুমেন্টারি প্রকাশ করে। এটি প্রকাশ করার পররপই পরপরই বিবিসিকে নিয়ে তদন্ত শুরু হয় ভারতে।পরে ভারত সরকার বিবিসির তথ্যচিত্রটিকে 'অপপ্রচার' আখ্যা দেয় এবং বিবিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ডকুমেন্টারিটি নিষিদ্ধ করে।

২০০২ সালের ফেব্রুয়ারিতে একটি ট্রেনে আগুন লাগলে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী মারা যায়। যার ফলে গুজরাট রাজ্যে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংস এই দাঙ্গায় এক হাজারেরও বেশি লোক প্রাণ হারায় এবং হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার প্রশাসনের বিরুদ্ধে নৃশংসতায় সহযোগিতা এবং অপর্যাপ্ত পদক্ষেপের অভিযোগ আনা হয়।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।