রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ বাড়িতে হামলার শিকার দিতিকন্যা লামিয়া

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : নিজ বাড়িতে হামলার শিকার হলেন ঢাকাই চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা সোহেল চৌধুরী ও অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত নিজ বাড়িতে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দিতিকন্যা।এ সময় হামলাকারীরা দিতিকন্যা লামিয়ার গাড়ি ভাঙচুর করেছে। হামলায় পায়ে আঘাত পেয়েছেন। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে সবার কাছে সাহায্য চাইতে দেখা গেছে তারকাকন্যাকে। জানা গেছে, জমিজমা সংক্রান্ত ব্যাপারে লামিয়ার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। প্রায় ৩০-৪০ জন তার বাড়িতে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে তিনি জানান, জমি দখলের চেষ্টায় তার ওপর হামলা করা হয়েছে। এতে তার পা ভেঙে গেছে। কোনোরকম প্রাণে বেঁচে ঢাকায় ফিরেছেন দিতিকন্যা।

হামলার ঘটনার পরপরই ফেসবুকে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন লামিয়া। একটি স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার পা ভেঙে ফেলছে ওরা। হসপিটালে যাব, যেতে দেয় না। আমার গাড়িতে ইট মেরে ভেঙে ফেলছে। আমি হাঁটতে পারছি না।’ অন্য একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার পাশে কি কেউ নেই? আমার মা-বাবা মারা গেছে বলে আমার পাশে কি কেউ নেই?’তবে হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলাকারীদের কারও নাম ও পরিচয় জানাননি তারকাকন্যা লামিয়া। এমনকি এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন কিনা, সেটিও জানাননি তিনি।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।