রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাত্র ২ সদস্যের বাংলাদেশি ফার্ম পায় ২৯ মিলিয়ন ডলার, যার নামও কেউ শুনেনি : ট্রাম্প

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:১৫ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের নেয়া একটি প্রকল্প থেকে ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। এই অর্থ এমন একটি প্রতিষ্ঠানে দেয়া হয়েছে যার নাম কেউ কখনো শোনেনি, আর সেখানে কাজ করেন মাত্র দুইজন কর্মী। স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘গভর্নরস ওয়ার্কিং সেশনে’ এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন ডলার দেয়া হয়। এমন একটি ফার্মে তা দেয়া হয়েছে যার নাম কেউ কখনও শোনেনি। তাদের সেই ফার্মে দুজন লোক কাজ করত। নিশ্চিয়ই তারা অনেক খুশি। কারণ তারা অনেক ধনী।’এ নিয়ে বিদ্রূপও করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তাদের খুব শিগগিরই কোনো বিখ্যাত বিজনেস ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যাবে। মহাপ্রতারক হিসেবে!
 
তার আগে ভারতের একটি প্রকল্পের কথাও উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ২১ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল। কিন্তু আমাদের দেশে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য কেন নয়? আমিও তো চাই এখানে ভোটার বেশি আসুক।’
 প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়ন বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতাবিষয়ক বিভাগ (ডিওজিই)। এর আওতায় বাংলাদেশের 'রাজনৈতিক পরিমণ্ডল' শক্তিশালী করতে ২৯ মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি বাতিল করা হয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।