রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগ সংস্কারে অগ্রগামী ভূমিকা পালন করেছে : প্রধান বিচারপতি

প্রকাশিত - ২২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:৫১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে ইউএনডিপি আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান বিচারপতি বলেন, সেমিনারটি এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন দেশ একটি জাতীয় প্রচেষ্টার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে গুরুত্বপূর্ণ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবের উপর রাজনৈতিক ঐক্যমত্য গঠনের চেষ্টা চলছে। আজকের এই সেমিনারের সময়সূচি, যা ধারাবাহিকতায় পঞ্চম এবং রাজধানীর বাইরে আয়োজিত চতুর্থ সেমিনার, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এখানে আমাদের মনে রাখা উচিত যে, বিচার বিভাগ সেপ্টেম্বর ২০২৪ থেকে এর সংস্কার কার্যক্রমের ক্ষেত্রে একটি অগ্রগামী ভূমিকা পালন করেছে, যা সর্বোচ্চ আদালতের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। তদুপরি, বিচার বিভাগের বিস্তৃত এবং বিশদ খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং তাদের প্রস্তাবে সেগুলোর প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর সহযোগিতায় পরিচালিত সংস্কার রোডশো ইতোমধ্যে শক্তিশালী গতি অর্জন করেছে। এর ফলে জেলা আদালত এবং বিচারিক ম্যাজিস্ট্রেসি নিজেদের সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিতে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। ২০২৫ সালের ১০ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজশাহী জেলা আদালত, মেট্রোপলিটন সেশন আদালত এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হেল্পলাইন চালু করেছে, যা সুপ্রিম কোর্ট হেল্পলাইনের সাফল্য দ্বারা অনুপ্রাণিত হয়েছে। তিনি বলেন, আমাদেরকে সংস্কার প্রচেষ্টাগুলোর স্থায়িত্ব নিশ্চিত করার উপায়গুলো অন্বেষণ এবং নির্ধারণ করতে হবে।

জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসিদের নিজ নিজ ভূমিকায় সংস্কারক এবং উদ্ভাবক হিসেবে আত্মপ্রকাশ এবং সংস্কার কর্মসূচির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। প্রধান বিচারপতি আরো বলেন, বিচার বিভাগের বিস্তৃতি এবং খাতভিত্তিক সংস্কার প্রস্তাবসমূহ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্কার কমিশনগুলোর সাথে ভাগাভাগি করা হয়েছে এবং প্রস্তাবগুলো প্রতিফলিত হয়েছে। সুপ্রিম কোর্টের প্রবর্তিত ১২ দফা নির্দেশনার ভিত্তিতে গড়ে উঠেছে, যার লক্ষ্য হলো, জনগণ কেন্দ্রিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ জনগণের জন্য দক্ষ ও দ্রুত সেবা প্রদান করা। ময়মনসিংহ এই সেমিনারের ভূমিকা হবে সেই প্রক্রিয়াকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সামনের সপ্তাহ এবং মাসগুলো জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যৌথ প্রচেষ্টা প্রতিষ্ঠানগত স্বায়ত্তশাসন এবং সংস্কারের ভবিষ্যত পথকে প্রভাবিত ও পরিচালিত করবে। এই সংস্কার রোডশোগুলো যেভাবে সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে, সেগুলো আপনাদের জন্য উপযুক্ত প্রক্রিয়া এবং চ্যানেলের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়বস্তু ও যৌক্তিক ভিত্তি প্রদান করেছে।

ইউএনডিপি'র উদ্যোগে আয়োজিত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ্ মাহবুব। বাণিজ্যিক আদালতের রোডম্যাপ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরিফুল আলম, সারসংক্ষেপ উপস্থাপন করেন ইউএনডিপির রোমানা শোয়েগার। সেমিনারে ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার বিচারক, পাবলিক প্রসিকিউটরগণ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।