২৪ ঘণ্টা অনলাইন : শিক্ষার্থীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে বরিশালের বাকেরগঞ্জে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে (২২ ফেব্রুয়ারি) বাকেরগঞ্জ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে ছাত্র শিক্ষক ঐক্য পরিষদ। অনুষ্ঠানে সামাজিক দূরত্ব দূরীকরণ, শিক্ষার্থীদের অধ্যয়নমুখী, শিক্ষকদের মর্যাদা অক্ষুন্ন রাখা ও মাদকমুক্ত তরুণ সমাজ গঠন বিষয়ে আলোচনা করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত বক্তারা।
সভায় শিক্ষার্থীরাও তাদের নানা ভাবনা তুলে ধরেন। মতবিনিময়ের সভা থেকে নানা বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্য দূরত্ব কমে আসার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করেছেন আয়োজকরা। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
শিক্ষক ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা। এছাড়াও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরাও এতে উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।