রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
চ্যাম্পিয়ন্স ট্রফি

প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছে না শান্ত

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:২০ পিএম
webnews24


২৪ঘণ্ট অনলাইন : চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে দুবাইতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। ম্যাচের আগেরদিন বুধবার সংবাদমাধ্যমে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের বিগত পারফরম্যান্স এবং সমসাময়িক পারফরম্যান্সে আত্মবিশ্বাস পাচ্ছেন তিনি। ২০১৭ সালে হওয়া সর্বশেষ আসরের সেমি ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল ভারতের কাছেই। তাতে, ফাইনালে যাওয়ার স্বপ্ন চুরমার হয়। যেখান থেকে শেষ হয়েছিল, এবার শুরুটা একই জায়গা থেকে। ভারতের সঙ্গে বাংলাদেশের শক্তিতে পার্থক্য থাকলেও শান্ত সেদিকে নজর দিচ্ছেন না।

ম্যাচের আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকতে বলা কথাগুলোর পুনরাবৃত্তিই করেছেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষ নিয়ে ভাবছে না বাংলাদেশ। দল হয়ে খেললে যে কাউকে হারানো সম্ভব।শান্ত বলেন, আমরা যদি এই ফরম্যাটে (ওয়ানডে) তাকাই, তাহলে আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ। আমাদের দল এই টুর্নামেন্টে যে কাউকে হারাতে পারে। আমরা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবছি না। আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে যেকোনো দিন যেকোনো দলকে হারানো সম্ভব।

ঘরের মাটিতে সবশেষ সিরিজে ভারতকে হারানো প্রসঙ্গে শান্ত বলেছেন, সবশেষ যখন আমরা ভারতের বিপক্ষে খেলেছিলাম, আমাদের মুহুর্তগুলো স্মরণীয় করেছিলাম। কিন্তু সেটা অতীত, আমার মনে হয় কাল যদি আমরা ভালো খেলি এবং আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য একটি ভালো ম্যাচ হবে।

বাংলাদেশের স্কোয়াডে যেমন নেই দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব, ভারতীয় দল তেমনি পাচ্ছে না সময়ে সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে। এমন ক্ষুরধার একজন বোলারকে খেলতে না হওয়ায়টা বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তিরই হওয়ার কথা। তবে শান্তর দাবি, তারা বুমরাহর না থাকা নিয়ে এতটা ভাবিত নন।

কোনো একজন ক্রিকেটারকে নিয়ে ভাবছি না আমি। ওদের মানসম্পন্ন ক্রিকেটার আরও অনেক আছে। আমরা ভাবছি কীভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি। টুর্নামেন্ট শুরুর আগে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তবে, মূল আসরে মাঠে নামার আগে শান্তর কন্ঠে আবারও ঝরল আত্মবিশ্বাস।

১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হয়েছে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। মিশনের প্রথমে ‘এ’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত। খেলা হবে দুবাইয়ে, বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু। বাংলাদেশ গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচ খেলবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন টাইগাররা। ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান। দুটি ম্যাচই হবে লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।