রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বসন্ত উৎসবের ছুটিতে চীনা চলচ্চিত্রের নতুন রেকর্ড

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:১০ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : ২০২৫ সালের বসন্ত উৎসব বা লুনার ফেস্টিভালে ছুটিতে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের চলচ্চিত্র শিল্প। সম্প্রতি চীনের বক্স অফিসের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। খবর সিসিটিভি। চলতি বছরের ২৯ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত বক্স অফিসের আয় হয়েছে পাঁচ দশমিক ৭৫ বিলিয়ন ইউয়ান এবং দুই ফেব্রুয়ারি পর্যন্ত বক্স অফিসের আয় পৌঁছেছে সাত বিলিয়ন ইউয়ানে, যা বসন্ত উৎসবের অতীতের রেকর্ড ভেঙেছে।

বেকনের ডেটা বিশ্লেষক ছেন চিন বলেন, এই বছরের বসন্ত উৎসবের বক্স অফিস কেবল আয়েই নতুন রেকর্ড করবে না, পাশাপাশি দর্শকদের মনও জয় করবে। এ ছাড়া এবারের চলচ্চিত্রগুলোর পরিবেশনা চীনের চলচ্চিত্র বাজারে শক্তিশালী ভিত্তি তৈরি করেছে। বুধবার চীনের প্রেক্ষাগৃহে ছয়টি চীনা সিনেমা মুক্তি পেয়েছে। কমেডি, অ্যাকশন, মার্শাল আর্টস, সায়েন্স ফিকশন এবং অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার চলচ্চিত্র রয়েছে এবারের ব্লকবাস্টারের তালিকায়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।