রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে যানজট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক আলোচনা

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৫৪ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : টাঙ্গাইল জেলা শহরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) জেলা পরিষদ মিলনায়তনে ডেমোক্রেসি  ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম (এমএএফ) এ সভার আয়োজন করে। আলোচনা সভায়, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডের নাগরিকগন বিভিন্ন সমস্যা তুলে ধরেন বক্তারা। তারা অভিযোগ করেন, বর্তমানে টাঙ্গাইল শহরবাসী যে সকল সমস্যার মধ্যে দিয়ে জীবন-যাপন করছে। তার মধ্যে শহরে স্বাভাবিক চলাফেরার ক্ষেত্রে নাগরিকদের জন্য অন্যতম ৩টি সমস্যা। তা হলো যানজট, জলাবদ্ধতা এবং বর্জ্য ব্যবস্থাপনা। এসব সমস্যার কারনে শহরের জনগন তাদের দৈনিন্দিন কাজ করতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। সমস্যাগুলোর সমাধানে কিভাবে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে কিভাবে সমন্বয় করা যেতে পারে সে বিষয়ে উপস্থিত কর্তৃপক্ষগনের দিক নির্দেশনামূলক পরামর্শ এবং মতামত প্রদান করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুন নাহার স্বপ্না। এতে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডি আই) ময়মনসিংহ জোনের রিজওনাল কর্মকর্তা নার্গিস আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরামের সহ-সভাপতি ও জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু'র সঞ্চালনায় বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) দেলোয়ার হোসেন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সদর থানার পরিদর্শক (ওসি অপারেশন) ভীক্টর ব্যানার্জি, জেলা সুজনের সাধারণ সম্পাদক তরুন ইউসুফ, সরকারি ইব্রাহীম খাঁ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অনীক রহমান বুলবুল, কম্বাইন্ড হিউম্যান রাইটস এর সভাপতি মোঃ আরিফুর রহমান, জেলা এনজিও ফোরামের কর্মকর্তা শামীম আল মামুন, জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সভাপতি ও ফেলো নিলুফা ইয়াসমিন খান, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও ফেলো কে এম আব্দুল্লাহ্, যুবদল নেতা ও ফেলো হিমেল খান বাঙ্গালী প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ 'সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মাল্টিপার্টি অ্যাডভোকসি ফোরাম এমএএফ হলো ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্টপোষকতায় একটি বহুদলীয় স্বেচ্ছাসেবী প্লাটফরম। এ প্লাটফরমের সদস্যরা জনগনের বিভিন্ন স্থানীয় সমস্য সমাধানে কর্তৃপক্ষের সাথে এডভোকসির মাধ্যমে সমস্যার সমাধানে একসাথে কাজ করছে। অনুষ্ঠানটি যুক্তরাজ্যের এফসিডিও এর অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে মাধ্যমে পরিচালিত বি স্পেইস প্রকল্পের আওতায় আয়োজিত হয়।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।