রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তিগত চেম্বারে দেন স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে সরকারি হাসপাতালে

প্রকাশিত - ১৯ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৩৯ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : সরকারি ডিউটি রেখে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা বিভিন্ন ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে ব্যক্তিগত চেম্বারে নিয়মিত সময় দেন। এর ফলে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তি ও বিড়ম্বনায়। ওইসব চিকিৎসকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন তারা।

ভুক্তভোগী রোগীদের অভিযোগের বিষয়ে অনুসন্ধানে গিয়ে পাওয়া যায় ঘটনার সত্যতা। বুধবার সকাল ১১ টার দিকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত হাওলাদার ডায়গনস্টিক সেন্টারে রোগী দেখছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সুস্মিতা রায়।এসময় স্থানীয় সাংবাদিকরা তাকে অফিস সময়ে বাইরে কেন চেম্বার করছেন? জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে রোগী দেখা ফেলে কৌশলে পালিয়ে যান। এ বিষয়ে পরবর্তীতে অভিযুক্ত ঐ চিকিৎসকের সাথে কথা হলে তিনি তার ভুল স্বীকার করে ক্ষমা চান এবং পরবর্তীতে এমনটা আর হবে না বলে জানান।

বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শিবলী রহমানকে জানানো হলে তিনি মুঠোফোনে জানান, এর আগেও কয়েকবার মৌখিক ও লিখিতভাবে ডাঃ সুস্মিতা রায়কে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।তারপরও তিনি পুনঃরায় সরকারি সময়ে বাইরে চেম্বার করে যাচ্ছেন। এবার তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি আরো জানান,"অভিযোগ পেয়ে ইতিমধ্যে ঐ চিকিৎসককে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।একই ঘটনার বারবার পুনরাবৃত্তি করায় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী তিনদিনের মধ্যে তাকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে নোটিশে।"

হাসপাতালে আসা সেবাপ্রত্যাশী রোগী ও তার স্বজনরা জানান, প্রায় সময়ই সরকারি হাসপাতালে এসে চিকিৎসক পাওয়া যায় না।চিকিৎসকরা এখানে চিকিৎসা না দিয়ে নিজেদের স্বার্থের জন্য হাসপাতালের বাইরে প্রাইভেট চেম্বারে রোগী দেখেন।এছাড়া সরকারি হাসপাতালে রোগী দেখলেও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাইরে তাদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টার হতে করতে পাঠান।এতে করে রোগীদের ভোগান্তি ও খরচ দুটোই বেশি হয়।তাই দ্রুত সরকারি হাসপাতালের এসব অনিয়মের প্রতিকার চান তারা।
২৪ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।