রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেখলে মনে হবে প্রজাপতি...

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৫   ০৭:০৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : গোলাপ, জিনিয়া ফুটেছে। চন্দ্রমল্লিকাও সৌন্দর্য বাড়িয়েছে। তবে বসন্তের বাগিচার বাহার বাড়িয়ে তুলতে বেছে নিতে পারেন প্যানজ়ি। লাল, হলুদ, নীল রঙের উজ্জ্বল ফুল, তারই মধ্যে হলুদ, সাদার ছিটে। প্যানজ়ি ফুটে থাকলে দূর থেকে মনে হবে বাগানে যেন ঝাঁকে ঝাঁকে প্রজাপতি এসে বসেছে। ভারতে শীতের মরসুমেই ফোটে ফুল। বসন্ত শেষেও তা রয়ে যায়। ফুল কিছুটা হলেও নির্ভর করে আবহাওয়া, যত্নের উপরে। প্যানজ়ি গাছ কিনলে কী ভাবে তার যত্ন করবেন?

টব এবং মাটি : ৮-১০ ইঞ্চি টব প্যানজ়ির জন্য বেছে নেওয়া চলে। তবে শুরু থেকেই জোর দেওয়া দরকার টবের জল নিষ্কাশনী ব্যবস্থায়। সাধারণ মাটি, কোকো পিট এবং ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে এই গাছের মাটি তৈরি করতে হবে। তার সঙ্গে যোগ করতে হবে কিছুটা বালি। বালি থাকলে গাছের গোড়ায় সহজে জল জমবে না। জেড প্ল্যান্টে ফুলও ফোটে! কেমন হয় তা, কখনই বা গাছে ফুল আসে?

জল : মরসুম অনুযায়ী জলের পরিমাণ কম বেশি দিতে হতে পারে । গাছের গোড়ায় জল জমলে ক্ষতি আবার মাটিতে আর্দ্রতাও দরকার। টবের মাটিতে আঙুল ঠেকিয়ে দেখুন, যদি শুকনো মনে হয় তখন জল দিতে হবে।

সূর্যালোক : গাছ একদম ছোট থাকলে চড়া রোদে রাখলে ক্ষতি হবে। তবে চারা বেড়ে উঠলে সূর্যালোক প্রয়োজন। দিনে অন্তত ৬ ঘণ্টা সূর্যের আলোয় রাখা দরকার।

সার : গাছ বেড়ে ওঠার সময় কুঁড়ি এলে ২-৩ সপ্তাহ অন্তর সার প্রয়োগ করা দরকার। জৈব সার প্রয়োগ দিতে পারেন। গাছ সঠিক পুষ্টি পেলে, ফুলও ভাল হবে।

ছাঁটতে হবে : মাঝেমধ্যে শুকনো ফুল, কাণ্ড সঠিক কৌশলে ছেঁটে নেওয়া দরকার। এতে গাছের বৃদ্ধি ভাল হবে, ফুলও বেশি সংখ্যায় ফুটবে।
২৪ঘণ্টা/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।