রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে সংঘর্ষ

প্রকাশিত - ১৮ ফেব্রুয়ারি, ২০২৫   ০৬:৪৭ পিএম
webnews24

২৪ঘণ্টা খুলনা প্রতিনিধি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধসহ ৪ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিকাল ৫টার মধ্যে দাবি বাস্তবায়নে আল্টিমেটাম দেয়। বিকাল ৩টার দিকে শিক্ষার্থীদের এই দাবির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় কয়েকজন শিক্ষার্থীর আহত হওয়ার ঘটনা ঘটে। 

জানা যায়, গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত রাখার দাবিতে স্লোগান দেয়। এসময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া কুয়েটের সামনের সড়কে ছড়িয়ে পড়ে। 

শিক্ষার্থীরা জানান, ৫ আগস্টের পর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবি জানানো হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে। এতে বাধা দিলে সাধারণ ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার ৪ দফা দাবি জানিয়ে বিকাল ৫টার মধ্যে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। 

দাবিগুলো হচ্ছে- কুয়েটে ছাত্ররাজনীতি প্রবেশ করানো ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ১৮ জন ছাত্রকে আজীবন বহিস্কার, কুয়েটে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধকরণ ও শাস্তির বিধান উল্লেখপূর্বক অর্ডিনেন্সে যুক্ত, কুয়েটে রাজনীতি প্রবেশে সহায়তাকারী শিক্ষক কর্মকর্তা কর্মচরিদের শাস্তির আওতায় আনা ও নিরাপত্তাজনিত কারণে ক্যাম্পাসকে সিসি টিভির আওতায় আনা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
২৪ঘণ্টা/আসো

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।