রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপারেশন ডেভিল হান্টে আরও ৫২৯ জন গ্রেফতার

প্রকাশিত - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:২৮ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘণ্টা অনলাইন : যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত ১০ দিনে সারা দেশে এই অভিযানে মোট ৫ হাজার ৩১৯ জনকে গ্রেপ্তার করা হলো।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় (গত শনিবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত) ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে এই বিশেষ অভিযানের বাইরে বিভিন্ন মামলায় ৯৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টার অভিযানে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, দেশে তৈরি শুটার গান একটি, পিস্তলের গুলির খোসা একটি, লাল রঙের সিসার তাজা কার্তুজ একটি, কার্তুজের খোসা দুটি, চাপাতি একটি, রামদা দুটি, ছেনি একটি, দা দুটি, ছোরা চারটি, ধারালো চাকু একটি, ধামা দুটি, স্টিলের তৈরি ব্যাটন একটি, প্লাস একটি এবং খেলনা পিস্তল একটি।

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে এক সভায় অপারেশন ডেভিল হান্টের সিদ্ধান্ত হয়। ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আক্রমণের শিকার হন ১৫-১৬ শিক্ষার্থী।


২৪ঘণ্টা/এএ/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।