রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজ এজেন্সিগুলো প্রতারণা করলে কঠোর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন :  হজের জন্য সরকার নির্ধারিত বিমান ভাড়ার বেশি নেওয়ার সুযোগ নেই উল্লেখ করে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরান পল্টনে বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের আয়োজনে এসব কথা বলেন তিনি। এসময় ধর্ম উপদেষ্টা নিজের লেখা ‘ইসলামী বিধিবিধান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ধর্ম উপদেষ্টা বলেন, কোনো এজেন্সি যদি হাজিদের সাথে প্রতারণা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষী হলে তাদের লাইসেন্স ও জামানত বাতিল করা হবে, প্রয়োজনে রাষ্ট্রীয় আইনে মামলা করা হবে।এখন থেকে বিমান ভাড়া ১ লাখ ৪৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, এবার এক হাজারের নিচে কোনো এজেন্সি হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে অনুমোদন পেতে এজেন্সিকে ন্যূনতম ২০০০ হাজী পাঠাতে হবে। এছাড়া কোনো এজেন্সি যদি হাজীদের জন্য আগাম টিকিট বুকিং করতে চাই তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে এবং সেটা তিন দিনের বেশি রাখা যাবে না।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।