রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে টিভির নিচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত - ১৫ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৫২ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টা অনলাইন :  রাজধানীর কারওয়ান বাজারে একুশে টিভি ভবনের নিচতলার কফি শপে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রাত ৮টা ২০ মিনিটের দিকে একুশে টিভি ভবনের নিচতলায় থাকা পেয়ালা ক্যাফেতে এ অগ্নিকাণ্ড ঘটে। ওই ঘটনায় ভবনটিতে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়, যা চারদিকে ছড়িয়ে পড়ে।

তেজগাঁও ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার নাজিম উদ্দিন সরকার জানান, আগুনের খবর পাওয়ার ১০ মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

২৪ ঘণ্টা/এএ/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।