২৪ ঘণ্টা অনলাইন : শনিবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়েছিলেন শনিবার রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে ‘গাজাকে নরকে পরিণত করা হবে’।
তবে হামাস ও ইসলামিক জিহাদ আজ দখলদার ইসরায়েলের তিন জিম্মিকে মুক্তি দিয়েছে। এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন, “আজ রাতে ইসায়েয়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।”
তিনি লিখেছেন, “(যে তিন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে) তাদের দেখে মনে হচ্ছে ভালো আছে। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে শনিবার রাত ১২টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে তারা কী সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন জানাবে।”
ট্রাম্পের এমন হুমকির মধ্যে শনিবার রাতে নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এই নিরাপত্তা বৈঠকে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছেন সেটিও আলোচনায় থাকবে।
২৪ ঘণ্টা/এএ/
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।