রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাতে রওনা হচ্ছে টাইগাররা

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৫৭ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঢাকা থেকে প্রথমে দুবাই যাবে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি প্রস্তুতিমূলক ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বিশ্বের সেরা আটটি দল নিয়ে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করবে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ম্যাচের পর গ্রুপ পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে পাকিস্তানে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। দু’টি ম্যাচই রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ টাইগার দলের সহ-অধিনায়ক হিসেবে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুবাইয়ে জাতীয় দলের অনুশীলনে সহায়তার জন্য দুই পেসার হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের পর দেশে ফিরবেন হাসান ও খালেদ।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।