রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন করে মুক্তির পর রেকর্ড করলো ‘সানাম তেরি কসম’

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৪৪ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : বলিউডের একাধিক বক্স অফিস হিট হিসেমা মুক্তির কয়েক বছর পর নতুন করে মুক্তি পেয়েছে। এ তালিকায় রয়েছে, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ কিংবা ‘কুচ কুচ হোতা হ্যায়’- এর মত সিনেমা। বক্স অফিসে হিটের ধারাবাহিকতায় ভিন্ন  ‘সানাম তেরি কসম’ সিনেমাটি। এই সিনেমাটি বক্স অফিসে সেভাবে সাড়া না ফেলতে পারলেও দর্শকের ভালোবাসা পেয়েছিল। আর সে কারণে ভালোবাসা দিবস সামনে রেখে গত ৭ ফেব্রুয়ারি নতুন করে মুক্তি পেয়েছে এই সিনেমাটি।

পিঙ্ক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কসম’ সিনেমাটি। বিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন। মুক্তির পর সিনেমাটি সেভাবে সাড়া না ফেললেও সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি দর্শকের কাছে আলাদা এক ভালোবাসার জায়গা তৈরি করে। সেই জনপ্রিয়তার ভিত্তিতে এবার সিনেমাটি পুনরায় মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে শুরু করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, সিনেমার দ্বিতীয় মুক্তির পর প্রথম দুদিনে আয় করেছে প্রায় ৯.৫ কোটি রুপি, যা প্রথম মুক্তির তুলনায় অনেক বেশি। ২০১৬ সালে এটি প্রথম দিনে মাত্র ১ কোটি রুপির মতো আয় করেছিল। কিন্তু এবারের মুক্তির পর প্রথম দিনেই এটি সংগ্রহ করেছে ৪.২৫ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি রুপির বেশি। অথচ প্রথমবার মুক্তির সময় সিনেমাটির মোট আয় ছিল ৮ কোটি রুপি।

বিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন। ছবি: আইএমডিবিবিনয় সাপ্রু ও রাধিকা রাও পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছিলেন হর্ষবর্ধন রানে ও মাওরা হোসেন। ছবি: আইএমডিবি

বলিউডের চলচ্চিত্র সমালোচকদেত মতে, প্রথমবার মুক্তির সময় এটি তেমন জনপ্রিয়তা না পেলেও ওটিটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে প্রচারের পর সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমার গান ও কিছু দৃশ্য নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, যা এর নতুন সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে।

এই প্রসঙ্গে অভিনেতা হর্ষবর্ধন রানে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, আমি বিশ্বাস করি, সিনেমাটি এবার আরও ভালো করবে। অনেক দর্শক আমাকে বলেছিলেন, এটি আবার মুক্তি দেয়া উচিত। তাদের সেই বিশ্বাসকেই সম্মান জানিয়ে আমরা এটি আবার নিয়ে এসেছি। নয় বছর পেরিয়ে গেলেও দর্শক প্রতি বছর আমাকে মনে করিয়ে দিতেন। তারা যদি বিশ্বাস রাখতে পারেন, আমি কেন পারব না। বলিউডে এর আগেও এমন ঘটনা ঘটেছে। বিশেষ করে ‘তুম্বাড়’ সিনেমা প্রথমবারে তেমন জনপ্রিয়তা না পেলেও পরবর্তী সময়ে তা দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়। এছাড়া ‘লায়লা-মজনু’ সিনেমাও নতুন করে মুক্তি দিয়ে সফলতা পেয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো ‘সানাম তেরি কসম’।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।