২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে লন্ডন বিএনপি'র সাবেক ক্রীড়া সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের কো-অর্ডিনেটর ও সাবেক শ্রীমঙ্গল কলেজ ছাত্রদল নেতা সরফরাজ আহমেদ শরফুকে বিশাল গণসংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল শহরের রেলওয়ে স্টেশন এলাকায় এ সংবর্ধনার দেয়া হয়।
প্রাক্তন ছাত্রদল নেতা নিয়ামুল হকের সভাপতিত্বে ও সৈয়দ সালাউদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সদস্য ও আরাফাত রহমান কোকো ক্রিকেট স্মৃতি টুর্নামেন্টের সদস্য মুস্তাফিজুর রহমান মামুন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সম্পাদক আকিদুর রহমান সোহান, সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, ইয়াছিন আরাফাত রবিন, মোবারক হাসান লোপ্পা।এ সময় বিএনপি নেতা শরফু বলেন, আওয়ামী দু:শাসনের জন্য তিনি দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকায় তার পিতার জানাজায়ও শরীক হতে পারেননি। তিনি বলেন, আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে। তাই সকল গ্রুপিং ভুলে আগামী নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে যিনি ধানের শীষ প্রতিক নিয়ে আসবেন তার পক্ষে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তিনি সবার প্রতি আহবান জানান।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।