রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস উদযাপিত

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:১১ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিলেটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বেতার দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বাংলাদেশ বেতার সিলেটের উদ্যোগে আজ সকালে বেতার প্রাঙ্গণে নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকাল ৯টা ৫০মিনিটে বাংলাদেশ বেতার সিলেট প্রাঙ্গণে শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা এবং সকাল সোয়া ১০টায় বার্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বেতার প্রাঙ্গণ হতে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি পুলিশ লাইন মোড় হয়ে পুনরায় বেতার প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব বেতার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, ‘বাংলাদেশ বেতার বাংলাদেশের জন্য, বাংলাদেশীদের জন্য। এটি বিশেষ কোন শ্রেণি-পেশার মানুষের জন্য নয়। কিন্তু আমরা দেখেছি, অতীতে বাংলাদেশ বেতারসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করা হয়েছে এবং সেখানে শুধু সরকারের গুণকীর্তন করা হয়েছে। শুধু গুণকীর্তন করে কোনো সরকার কিংবা মত-দর্শনকে প্রতিষ্ঠিত করা যায় না। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করলেই তা কেবল সফলতা লাভ করে।’

বাংলাদেশ বেতারকে জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ বেতার একটি গবেষণামূলক উদ্যোগ গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে। জনগণ কী শুনতে চায়, কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করে এবং কোন ধরনের আয়োজন পছন্দ করে না, সে বিষয়ে একটি জরিপ কার্য পরিচালনা করতে পারে। তাহলে বাংলাদেশ বেতার আরো জনমুখী হবে। এতে করে জনগণের মাঝে বাংলাদেশ বেতারের জনপ্রিয়তা বাড়বে। জাতির মুখপাত্র হিসেবে ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক বলেন, বাংলাদেশ বেতার প্রচার কাজে তথ্য-প্রযুক্তির ব্যবহার সংযোজন করেছে। বিদ্যমান গতানুগতিক মাধ্যমের পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমেও আমাদের সকল আয়োজন প্রচার করা হচ্ছে। এছাড়াও, গুরুত্বপূর্ণ সকল আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ফলে বেতারের শ্রোতা বৃদ্ধি পেয়েছে। জনগণকে বেতারের সাথে আরো সম্পৃক্ত করতে আমরা এই ধারা অব্যাহত রাখব।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এ্যাড. আব্দুল মুকিত অপি, কবি ও বাচিক শিল্পী সালেহ আহমেদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাধারণ সম্পাদক ও বাসস’র ব্যুারো প্রধান সেলিম আওয়াল, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, দৈনিক সিলেটের ডাকের ক্রীড়া সম্পাদক বদরুদ্দোজা বদর, বিশিষ্ট নাট্য শিল্পী শামসুল বাসিত শেরো, আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন ও উপ-বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।