২৪ ঘণ্টা অনলাইন : সদ্য গঠিত নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে ঠাঁই পেয়েছেন আওয়ামী লীগের নেতারা। ওই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়া উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে প্রথমে কালিয়া বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রশিক্ষণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহসভাপতি শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহিনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ শরিফুল ইসলাম ডালিম, পৌর যুবদলের সাবেক আহবায়ক সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা।
এছাড়াও ছিলেন সদ্যবিদায়ী আহবায়ক মোল্যা বখতিয়ার, সদ্যবিদায়ী সদস্য সচিব মাশরুফ ইসলাম পল্টু, পৌর কৃষকদলের আহবায়ক গোলাম রসুল মান্দার, ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান ওছি, সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলম, চাঁচুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোল্যা হেলাল উদ্দিন, কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক মিকাইল শেখ, সদস্য সচিব মোহাম্মদ ফয়সালসহ অনেকে। এছাড়া বুধবার সন্ধ্যায় একই দাবিতে কালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর বিএনপির অবৈধ কমিটি মানি না, মানব না। কারণ, এই কমিটিতে বিএনপির ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগ নেতাদের নাম দেয়া হয়েছে। এই অবৈধ কমিটি জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন দিয়েছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।দলীয় নেতারা জানান, গত ১৫ নভেম্বর কালিয়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে ভোটগ্রহণের মধ্যদিয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও দু'টি সাংগঠনিক পদে নেতা নির্বাচন অনুষ্ঠিত হয়। সম্প্রতি যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কালিয়া উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এ ব্যাপারে নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, কালিয়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন নিয়ে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা ঠিক নয়। আগামি ১৬ ফেব্রুয়ারি বিএনপির জেলা সম্মেলনকে কেন্দ্র করে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এদিকে, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু এবং কালিয়া পৌর বিএনপির সভাপতি এস এম সেলিম হোসেনও তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটিতে যোগ্যদেরই মূল্যায়ন করা হয়েছে।
২৪ ঘণ্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।