রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত

প্রকাশিত - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৮:১৮ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : সিলেটে তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার দিনব্যাপী সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর কেন্দ্রীয় মিলনায়তন ও কেন্দ্রীয় মিলনায়তন সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্টআপ সামিট ২০২৫।তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব কামরুন নাহার সিদ্দীকা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ অনেকে।

কামরুন নাহার সিদ্দীকা বলেন, আজকে নতুন তরুণ উদ্যোক্তারা কিভাবে আগামীর ভবিষ্যৎ বিনির্মাণ করতে চান এবং তাদের চিন্তাভাবনাগুলো কিভাবে পৃষ্ঠপোষকতা করা যায়- এ লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি মনে করি, আজকের আয়োজনের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা তাদের কর্মকৌশল সবার সামনে উপস্থাপনের সুযোগ পেলেন। তিনি বলেন, তরুণরা সাধারণত চাকরির পেছনে ছুটতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ কারণে নতুন নতুন উদ্যোগের সঙ্গে যদি তরুণদের সম্পৃক্ত করা যায় বা তাদের চিন্তাভাবনাকে নার্সিং করা যায়, তবে তারা সহজেই নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ফেলতে পারবে।

আইসিটি সেক্টর তরুণদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে কামরুন নাহার সিদ্দীকা বলেন, আমরা তরুণ উদ্যোক্তাদের সামনে নিয়ে আসতে চাই। এমনকি তাদের চিন্তা চেতনা আমাদের জাতি গঠনে কিভাবে ভূমিকা রাখতে পারে, এই লক্ষ্যে আইসিটি ডিভিশন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে মাস্টার ক্লাস, ফায়ারসাইড চ্যাট ও দুটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। ‘স্টার্টআপ ফান্ডামেন্টালস : মাস্টারিং দ্যা এসেনশিয়ালস অব বিল্ডিং অ্যান্ড স্কেলিং এ বিজনেস’- শীর্ষক মাস্টারক্লাসে বক্তব্য রাখেন এন্ডুরিংএক্সের প্রতিষ্ঠাতা, টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ।

এছাড়াও ‘দ্যা স্টার্টআপ জার্নি: অ্যান ইন্সপায়ারিং স্টোরি অব বিল্ডিং এ বিজনেস ফ্রম দ্যা গ্রাউন্ড আপ’- শীর্ষক ফায়ারসাইড চ্যাটে বক্তব্য রাখেন বিডিজবস লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম ফাহিম মাশরুর,  অথল্যাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহজাহান জুয়েল। পরবর্তীতে ‘ফ্রম আইডিয়া টু স্কেল : দ্যা স্টার্টআপ জার্নি’ এবং ‘ফ্রম পিচ টু ইনভেস্টমেন্ট : নেভিগেটিং দ্যা ফান্ডিং ল্যান্ডস্কেপ’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ফ্রম আইডিয়া টু স্কেল : দ্যা স্টার্টআপ জার্নি’ শীর্ষক প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ।

প্যানেলিস্ট হিসেবে ছিলেন- শিখোর প্রতিষ্ঠাতা ও সিইও শাহির চৌধুরী, সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুবীর মাহমুদ চৌধুরী, ইনভার্স এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা এরশাদুর রহমান তালুকদার, সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল হক, টেকনেক্সট ও স্টাফ এশিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ফারহাত শফি চৌধুরী প্রমুখ। ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫ এর সিলেট পর্বের শীর্ষ ৮টি প্রকল্পের প্রতিযোগিরা বিশেষজ্ঞ বিচারক বোর্ডের সামনে ‘পিচিং কম্পিটিশন’-এ অংশ নেন। শীর্ষ ৮টি প্রকল্প হলো ইনক্লুসিকেয়ার, প্রীতিলতা, অটোমামা, গেম চেঞ্জার, সাইনটক, সিনারবোটিকস, ইলেকট্রিক ও দাঁড়িকমা। ইয়ুথ স্টার্টআপ সামিটের প্রাথমিক লক্ষ্য হলো তরুণ উদ্যোক্তাদের সৃজনশীল ও কার্যকর সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানো এবং টেকসই ব্যবসায়িক মডেল গুলোকে উৎসাহিত করা।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।