২৪ ঘণ্টা অনলাইন : পঞ্চগড়ে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপী ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। বাংলাদেশ স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস। আজ বিকেলে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার সমপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, তেঁতুলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, আটোয়ারী উপজেলার একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজাসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতায় ৪৬টি একক ও ৬টি দলগত ইভেন্টে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের খেলায় প্রথম স্থান অধিকারীরা রংপুরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিবে।
২৪ ঘণ্টা/এআর
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।