রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেক্ষাগৃহে আসছে রাজ রিপার ‘ময়না’

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৫   ১২:০১ এএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : একদিন পরই প্রেক্ষাগৃহে আসছে রাজ রিপার সিনেমা 'ময়না'। ঢাকাই চলচ্চিত্রের নবাগত নায়িকা রিপা এ নিয়ে খুবই উচ্ছ্বসিত। সিনেমাটি মুক্তি প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, 'ভালোবাসা দিবস উপলক্ষ্যে শুক্রবার ১৪ ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি পাচ্ছে এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল গিফট হবে এমনটাই আমি আশা করি। ভালোবাসা দিবসে আমার প্রেমিকের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সাথে সিনেমাটি দেখব বলে প্ল্যান করে রেখেছি।'

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে মোংলা বাগেরহাট থেকে ঢাকায় এসেছিলেন রাজ রিপা। জাজ মাল্টিমিডিয়ার 'দহন' সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর পরিচালকদের নজরে আসেন এ অভিনেত্রী। পরে 'মুক্তি' নামে সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। কিন্তু মুক্তি সিনেমাটি মুক্তির আগেই ময়না মুক্তি পাচ্ছে।

মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত 'ময়না' সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নিজের আসন্ন সিনেমা নিয়ে খুবই আশাবাদী রিপা। ময়না একটি নারীকেন্দ্রিক গল্পের সিনেমা। আলিম উল্লাহ থোকনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য, সংলাপ এ পরিচালনা করছেন তরুণ নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ নিজেই। এতে একটি মেয়ের জীবন সংগ্রামের গল্প দেখতে পাবে দর্শক। সিনেমাটিতে রিপা ছাড়া আরো অভিনয় করেছেন-আমান রেজা, কায়েস আরজ, সুব্রত, আফফান মিতুল, আনোয়ার, তাহমিনা মোনা, তিশা আক্তার, তমা খান, আনিকা আক্তার প্রমুখ।

সিনেমাটি ফার্স্ট লুক এবং টিজার প্রকাশের পরই আলোচনায় আসে। এবার সিনেমা হলে দেখার জন্য মাত্র একদিন অপেক্ষা করতে হবে সিনেমাপ্রেমীদের। অভিনয়ে আসার আগে ব্যাডমিন্টন খেলে খুলনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন রিপা। তার পরিবার চাইতেন খেলাটাকেই তিনি বেশি প্রাধান্য দিক। কিন্তু ছোটবেলা থেকে রিপার স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়ার। ঢাকায় পড়তে এসে মডেলিং শুরু করেন।

ইতিমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজের ব্যাপারে কথা হয়েছে তার। ময়নার মুক্তির পর আরো নতুন একটি সিনেমার শুটিংয়ে যুক্ত হবেন এই অভিনেত্রী। মার্চ শুরু হবে শুটিং। সিনেমায় অভিনয় ছাড়াও মডেলিং করছেন তিনি 'স্যাভি বিউটি' নামের একটি ব্রান্ডের প্রমোশন করছেন। অভিনয় ক্যারিয়ারের শুরুতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এটা তার ক্যারিয়ারের ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করছেন এ অভিনেত্রী।
২৪ ঘণ্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।