রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করবে

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংস্কার এজেন্ডাকে সম্পূর্ণ সমর্থন দেবে আয়ারল্যান্ড। আজ এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত। নয়াদিল্লি ভিত্তিক রাষ্ট্রদূত কেভিন কেলি বলেন, আয়ারল্যান্ড বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সহায়তা করতে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ‘আপনার জন্য আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’ তিনি জানান, আয়ারল্যান্ড ঢাকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় এবং বড় বড় আইরিশ ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে আগ্রহী।

৩০ মিনিটের এ বৈঠকে তারা এ অঞ্চলের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে তিনি গুড ফ্রাইডে চুক্তির কথা উল্লেখ করেন, যা উত্তর আয়ারল্যান্ডে শতাব্দীকালব্যাপী সংঘাতের অবসান ঘটিয়েছে। আইরিশ দূত বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর সহায়তায় তার দেশ সহযোগিতা অব্যাহত রাখবে।
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।