রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক এপ্রিলে

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৫   ১১:২৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে পালায়নের পর দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। নানা ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী মোদির মধ্যে বৈঠক না হওয়া নিয়ে একাধিকবার দুই দেশের মিডিয়ায় নানা ধরণের তথ্য প্রকাশিত হয়েছে। এতে আলোচনাও হয়েছে বিস্তার। তবে ফলাফল তার কাঙ্ক্ষিত রূপটি দেখেনি। তাতে অনেকের মনে প্রশ্ন ছিল, কবে হবে মোদি ও ড. ইউনূসের বৈঠক? তবে এবার  সেই কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জানা গেছে, আগামী ৪ এপ্রিল বিমসটেক সামিটে ব‍্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট– বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর এই শীর্ষ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আনুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে প্রধান উপদেষ্টার।মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে।

ইন্দ্র মণি পান্ডে বলেন, ৪ এপ্রিল ব‍্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে যোগ দেবেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হবে। তবে দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না তা নির্ভর করে দুই দেশের ওপর। যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়টি নিশ্চিতে ইন্দ্র মনির কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বৈঠকের বিষয়টি নিশ্চিত না হলেও প্রধান উপদেষ্টার ব্যাংককে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।তিনি জানিয়েছেন, এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।
২৪ঘণ্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।