রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
সালাম সভাপতি, আমিনুর সাধারণ সম্পাদক

খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত - ১১ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:৫৮ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : প্রতিদ্বন্ধি প্রার্থী না থাকায় চট্টগ্রামের খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের (২০২-২০২৭) নির্বাচনে ৪১ পদের সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। ১০ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে কয়েকটি পদে একের অধিক ৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে। ফলে আজ মঙ্গলবার নির্বাচন পরিচালনা কমিটি এসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৪১ প্রার্থীর সবাইকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচন কমিশনার মো. জামাল হোসেন জানান, পাঁচজন প্রতিদ্বন্ধি প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় ৪১ পদের সবাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। নির্বাচন কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাতুনগঞ্জ হচ্ছে চট্টগ্রামসহ দেশের আমাদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পাশাপাশি খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশন দেশের ব্যবসা বাণিজ্যের প্রধান নিয়ামক কেন্দ্র হিসাবে পরিচিত। নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন সভাপতি পদে মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ আবদুস সালাম, সিনিয়র সহ-সভাপতি পদে আহমদ রশীদ আমু, সহ-সভাপতি পদে মো. আবসার উদ্দিন ও অনিল চন্দ্র পাল, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর পারভেজ, সহ-ুসাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ ও আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক নুরুল আলম, সহ-অর্থ সম্পাদক মীর মোহাম্মদ সাজ্জাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু বক্কর, সমাজকল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক খোরশেদ আলম, আইন বিষয়ক সম্পাদক মহিউদ্দিন, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল আলম, বন্দর কাস্টম ও ভ্যাটবিষয়ক সম্পাদক রাইসুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ আকবর আলী।

এ ছাড়া নির্বাহী সদস্যের ২৫ পদে নির্বাচিতরা হলেন আমিনুল ইসলাম, আশুতোষ মহাজন, পরিতোষ দে, জাবেদ ইকবাল, মোহাম্মদ আইয়ুব আলী, আবুল কাশেম, ধীমান দাশ গুপ্ত, এসএম সেলিম, মঈনুদ্দিন মো. হারুন, কাজল পালিত, দীপংকর চৌধুরী, মো. শোয়েব খাঁন, রাশেদ পারভেজ, মোহাম্মদ মামুন, শাহেদুল ইসলাম, আব্দুল কাদের রিজওয়ান, শফিউল আলম, মোহাম্মদ রাশেদ আলী, জহির উদ্দিন, মোহাম্মদ আলী, সৈয়দ সাব্বির আহমদ, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ ইলিয়াছ, নিজাম উদ্দিন এবং মীর আহসান উল্লাহ রাসেল। উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর খাতুনগঞ্জ ট্রেড এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হলো।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।