রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস আরাফাত সানি

প্রকাশিত - ১০ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:১১ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সদ্য সমাপ্ত আসরে বাঁহাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। যদিও বিপিএল চলাকালীন তার খেলায় কোনো বাধা আসেনি এবং চিটাগং কিংসের হয়ে ফাইনালেও মাঠে নেমেছিলেন তিনি।

তবে সানির বোলিং ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটি কেটে গেছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন তিনি। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, তার বোলিংয়ে কোনো সমস্যা পাওয়া যায়নি, ফলে বোলিং চালিয়ে যেতে তার আর কোনো বাধা নেই।

গত ১ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ রানে জয় পায় চিটাগং কিংস। সে ম্যাচে চার ওভারে ৪১ রান দিয়ে ১ উইকেট নেন সানি। এরপরই তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

পরবর্তীতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তিনি এবং আজ সেই পরীক্ষার ফলাফল হাতে পান। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যদি আবারও তার অ্যাকশন নিয়ে সন্দেহ ওঠে, তবে তাকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে। এবারের বিপিএলে ১১ ম্যাচে ৮.১৭ ইকোনমি রেটে মোট ১১ উইকেট শিকার করেছেন সানি।

উল্লেখ্য, এর আগেও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তার এবং পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। পরে অ্যাকশন সংশোধন করে তারা দুজনই আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসেন।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।