রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

পপির স্বামী কে এই আদনান উদ্দিন কামাল?

প্রকাশিত - ০৪ ফেব্রুয়ারি, ২০২৫   ১২:০০ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের আলোচিত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। অভিনয়গুণে দর্শকহৃদয়ে অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছিলেন। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা দীর্ঘ সময় ধরে অন্তরালে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে নেন এই অভিনেত্রী।

প্রথম দিকে পপির এ অনুপস্থিতিকে স্বাভাবিক মনে করেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কিন্তু সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর।

অনুসন্ধানে প্রকাশ্যে এসেছে পপির স্বামীর পরিচয়, ছবি ও সন্তানের নাম। ছবিতে দেখা গেছে, সন্তানের জন্মদিন পালন করছেন পপি ও তার স্বামী। সন্তানের নাম রেখেছেন আয়াত। বয়স প্রায় চার বছর। আর তার স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি একটি গ্রুপ অব প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। জাহাজের ব্যবসা রয়েছে। লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।

সোমবার অভিনেত্রীর বোন ফিরোজা পারভীন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানায় বোন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোনাডাঙ্গা থানার জিডি সূত্রে জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন। আর স্থানীয়রা জানান, পপি ও তার স্বামী বর্তমানে খুলনায় অবস্থান করছেন।

এরই মধ্যে অভিনেত্রীর পরিবার জানায়, পপিকে জোর করে বিয়ে করে আদনান উদ্দিন কামাল। যদিও বিয়ের পর পপিকে মানসিকভাবে খুব একটা ভালো রাখেনি তার স্বামী। তাই স্বামীর মন রাখতে নিজ পরিবারের সম্পত্তি দখলে নেমেছেন নায়িকা। তাই পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বোন ফিরোজা পারভিন।
২৪ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।