পথরেখা অনলাইন : রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে শহরের আরজি নওগাঁ মহল্লার একটি বাসা থেকে পুলিশের সহায়তায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে। পরে সুবাকে জয়পুরহাট র্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারের পর সুবার কাছে জানতে চাওয়া হয় কেন এমনটা করেছে সে। উত্তরে সুবা বলেন, ‘বাসায় ভালো লাগেনা তাই তিনি মুমিনের হাত ধরে নওগাঁতে চলে এসেছি। মমিনের সঙ্গে টিকটকেই পরিচয় হয় আমার। এরপর বাসে চড়ে ঢাকা থেকে নওগাঁতে এসেছি।’সুবা আরও বলেন, ‘আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাবো।’
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সুবা নিখোঁজ হওয়ার পর বিষয়টি নিয়ে সারাদেশে তোলপাড় শুরু হয়। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে জানা যায়, মেয়েটি নওগাঁয় অবস্থান করছে। বিষয়টি নিশ্চিত হলে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় সুবার কথিত প্রেমিক মো. মুমিনের বাসায় অভিযান চালানো হয়। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছেলেমেয়ে উভয়েই পালিয়ে যায়।
এসময় মুমিনের বাবা মো. মোস্তফাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসায় সুবা স্বীকার করেছে টিকটকের সুবাদে তাদের দুজনের পরিচয় হয়। মুমিন মূলত ঢাকায় একটি দোকনে কর্মচারীর কাজ করে, আর মেয়ের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। সেখান থেকে মেয়েটা তার মায়ের চিকিৎসার জন্য ঢাকায় আসে এবং মুমিনের সঙ্গে প্রেমের সম্পর্কের খাতিরে পালিয়ে যায়।
তবে এ বিষয়ে যেহেতু আমাদের বেশি কিছু জানা নেই। মোহাম্মদপুর থানায় হয়ত অভিযোগ রয়েছে পরবর্তীতে তাকে সেখানে পাঠানো হবে। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে ভিকটিমকে নিয়ে গেছে তারাই আইনমাফিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি।
অপর প্রশ্নে ওসি বলেন, কথিত প্রেমিক মুমিনকে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। তবে আমরা তাকে আটকের চেষ্টা করছি। তার বাবা আমাদের হেফাজতে রয়েছে, আরো কিছু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দিব।
পথরেখা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।