রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রকাশিত - ০৩ ফেব্রুয়ারি, ২০২৫   ০৬:৫৪ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘন্টা অনলাইন : গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট গঠন স্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিকাল সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রাথমিকভাবে সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। তবে তাৎক্ষণিকভাবে ওই মার্কেটে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, টিনের ছাওনিযুক্ত ওই আধাপাকা মার্কেটটিতে পাঁচটি দোকান ছিল। দোকান গুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করা হতো। বিকাল সাড়ে তিনটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকান গলিতে ছড়িয়ে পড়ে।


২৪ঘন্টা/এএ/

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।