২৪ঘন্টা অনলাইন : উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৫। এই মেলায় এবার যুক্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি স্টল। স্টলের ঠিক পাশেই বসানো হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত একটি ডাস্টবিন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
এই বিতর্ক আরও উসকে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যিনি নিজের ফেসবুকে ডাস্টবিনের ছবি পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। দেশজুড়ে রাজনীতিক থেকে সাধারণ জনগণ পর্যন্ত এ নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে শফিকুল আলম পোস্টটি মুছে ফেললেও থামেনি আলোচনা। ওই বিনে ময়লা ফেলার একটি ছবি পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদও। এসবের পর ওই ময়লার বিন নিয়ে নেটিজেনরা নানা মন্তব্যের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করে চলেছেন।
এই বিতর্কে এবার যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সরাসরি ডাস্টবিন বিতর্কের প্রসঙ্গ উল্লেখ না করলেও, নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে? আপনারাই এই দেশের গু-গোবর, ময়লা আবর্জনা।’
২৪ঘন্টা/এএ/
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।