রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের হারের দিনে আতলেতিকোর জয়

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ১০:৫৯ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : চলতি বছরে লা লিগায় টানা চার জয়ের পর অবশেষে হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। অন্তিম সময়ের এক গোলে বছরের প্রথম হারের বিস্বাদ পেলো লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতের ম্যাচটি ১-০ গোলে হেরেছে গতবারের চ্যাম্পিয়নরা। এই নিয়ে আসরে তৃতীয় হারের তেতো স্বাদ পেল কার্লো আনচেলত্তির দল। সেটাও আবার শক্তিতে অনেক পিছিয়ে থাকা দল এস্পানিওলের কাছে।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না কোনো দল। পঞ্চদশ মিনিটে পায়ে অস্বস্তি অনুভব করায় মাঠ ছাড়েন রিয়ালের অভিজ্ঞ ডিফেন্ডার আন্টোনিও রুডিগার। তার বদলি নামেন তরুণ ডিফেন্ডার রাউল আসেনসিও। ২২তম মিনিটে ভিনিসিউস জুনিয়র বক্স থেকে বল জালে পাঠালেও গোল হয়নি।

৩৯তম মিনিটে রিয়াল গোলমুখে প্রথম শট নেয়। জুড বেলিংহ্যামের সেই শট ঠেকিয়ে দেন গোলকিপার। ৭২তম মিনিটে বেলিংহ্যামের কোনাকুনি শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ৭৬তম মিনিটে কাছ থেকে রদ্রিগোর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লাগে।

নিজেদের মাঠ দারুণ চাপ সহ্য করে এস্পানিয়ল। ম্যাচের ৮৫তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণ থেকে ছয় গজ বক্সের কোণা থেকে ভলিতে গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেন রোমেরো।

শেষ মুহূর্তে আনচেলত্তির দল গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল রীতিমতো। গোলরক্ষক থিবো কোর্তোয়াও উঠে এসেছিলেন আক্রমণে। তবে তার চেষ্টাকে সফল হতে দেয়নি স্বাগতিকরা। যার ফলে মৌসুমে মাত্র তৃতীয় হারের কবলে পড়ে রিয়াল।

আর দারুণ এই জয়ে অবনমন স্তর থেকে বেরিয়ে এলো এস্পানিওল। ২২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন ১৭ নম্বরে। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।

দ্বিতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদ অবশ্য জয় তুলে নিয়েছে এই রাতে। ঘরের মাঠে মায়োর্কাকে হারিয়েছে ২-০ গোলে। ফলে রিয়াল মাদ্রিদের এক পয়েন্টের দূরত্বে চলে এসেছে দলটা। আগামী শনিবার তারা সান্তিয়াগো বের্নাবিউতে মাদ্রিদ ডার্বির লড়াইয়ে মাঠে নামবে। সে ম্যাচে জিতলে রিয়ালকে টপকে তারা উঠে যেতে পারে লিগের শীর্ষেও। ২২ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৪৮ আর রিয়ালের অর্জন ৪৯ পয়েন্ট। তিনে থাকা বার্সেলোনার ঝুলিতে আছে ৪২ পয়েন্ট, ম্যাচ একটা কম খেলেছে তারা।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।