রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

কেসিসি’র সাবেক মহিলা কাউন্সিলর অ্যাড. জলি গ্রেপ্তার

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৯:২৮ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) অব্যহতিপ্রাপ্ত মহিলা কাউন্সিলর অ্যাডভোকেট জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলনা সদর থানায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

জেসমিন পারভীন জলি খুলনা জেলা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং নারী ও শিশু নির্যাতন দমন আদালত খুলনার প্রাক্তন পিপি।

পুলিশের সূত্র জানান, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের মাধ্যমে শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর মোল্লাপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন,  জেসমিন পারীভন জলি খুলনা সদর থানায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগিতায় আন্দোলনে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।