২৪ঘণ্টা অনলাইন : শেষ হয়েছে দুর্বার রাজশাহীর বিপিএল জার্নি। তবুও বিতর্কের রেশ রয়ে গেছে দলটির। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছে রাজশাহী। এখনও পারিশ্রমিক পাননি দলটির বিদেশি ক্রিকেটাররা। বিমানের টিকিটও না পাওয়ায় দেশে ফিরতে পারছেন না তারা। দলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২ ফেব্রুয়ারি) কাঙ্ক্ষিত পারিশ্রমিক না পাওয়ায় নিজ নিজ দেশেও ফিরতে পারছেন না দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। দেশে ফেরার ফ্লাইট নেই ৫ ক্রিকেটারের। আর তাই হোটেলেই আটকে আছেন পাঁচ বিদেশি ক্রিকেটার রায়ান বার্ল, মোহাম্মদ হারিস, আফতাব আলম, মার্ক দেয়াল ও মিগুয়েল কামিন্স।
যদিও বিকেলেই দুর্বার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়েছে আজ থেকেই নিজ নিজ দেশে যাত্রা করবেন দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। আর দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদও বাংলাদেশ ছেড়ে যাবেন আগামীকালের মধ্যে।
বিপিএলের শুরু থেকেই ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে বারবার নেতিবাচক সংবাদের শিরোনাম হয় রাজশাহী। পারিশ্রমিক না ম্যাচ বয়কটও করেন দলের বিদেশি ক্রিকেটাররা।
২৪ঘণ্টা/এএ
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।