রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৭ ঘণ্টা পর সড়ক ছাড়লো আন্দোলনকারীরা, যান চলাচল শুরু

প্রকাশিত - ০২ ফেব্রুয়ারি, ২০২৫   ০৭:৩৮ পিএম
webnews24
অনলাইন ডেস্ক

২৪ঘণ্টা অনলাইন : দিনব্যাপী আন্দোলনরত জুলাই আন্দোলনে আহতরা দীর্ঘ ৭ ঘণ্টা পর সড়ক ছাড়লেন। সন্ধ্যা ৬ টার পর সড়ক থেকে আন্দোলনকারীরা সরে গেলে মিরপুর সড়কে শুরু হয় যান চলাচল।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর সড়কের অবস্থান ছেড়ে পঙ্গু ও চক্ষু হাসপাতালের দিকে এগিয়ে যান তারা।

দুপুর ১১টার পর শিশুমেলা সড়কের অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সড়কের অবস্থান ছাড়লেও তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা। পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন আন্দোলনকারীরা।

তাদের দাবি ছিল, দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন করা ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যটাগরি করা হয়েছে সেই ক্যটাগরি বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা। 

২৪ঘণ্টা/এএ

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।