রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সিক্সে আর্জেন্টিনা

প্রকাশিত - ২৯ জানুয়ারি, ২০২৫   ১১:২৩ পিএম
webnews24

২৪ ঘন্টা অনলাইন : ভেনেজুয়েলায় বসেছে দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটির ৩১তম আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দেয় পাঁচবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। উড়ন্ত সূচনার পরের ম্যাচেই কলম্বিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে আর্জেন্টিনা। তবে সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি আলবিসেলেস্তে যুবারা। বলিভিয়াকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। আর এই জয়ে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে আর্জেন্টিনা। কিন্তু জয়সূচক একমাত্র গোলটি আসে নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে। ৮৬ মিনিটে আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।

এই জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ ম্যাচ ১ ফেব্রুয়ারি।
২৪ ঘন্টা/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।