২৪ ঘন্টা অনলাইন : ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে এ রকম ঘটনার রেকর্ড আগেই ছিল কুম্ভ মেলায়।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সকালের দিকে ৪০টি মৃতদেহ মর্গে আনা হয়েছিল। রয়টার্সের একজন সংবাদকর্মী মর্গের ভেতরে ৩৯টি মৃতদেহ গণনা করেছেন।
পুলিশের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মৃত ৪০ জনের ৩৯ জনই পদদলিত হয়ে মারা গেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আমাদের এখানে প্রায় ৪০টি মৃতদেহ রয়েছে। আরও মৃতদেহ আসছে। আমরা সেগুলিও সরিয়ে নিয়ে যাচ্ছি। একে একে পরিবারের কাছে হস্তান্তর করছি।
স্থানীয় সরকারি কর্মকর্তা আশঙ্কা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে।
এর আগে, ১৯৫৪ সালে কুম্ভ মেলা চলাকালে পদপিষ্ট বা ডুবে চার শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।
২৪ ঘন্টা/এআর
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।