২৪ ঘন্টা অনলাইন : সন্দ্বীপের জনপ্রিয় একজন মানুষ ডাক্তার সাখাওয়াত উল্লাহ। তিনি শুধু দ্বীপবাসীর ডাক্তারই ছিলেন না, ছিলেন একজন পেশাদারিত্ব ও মানবিকতার এক অনন্য উদাহরণ। উপজেলার চিকিৎসা সেবার মাধ্যমে তিনি দ্বীপবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃতু্বরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পুরো সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহরের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন। পরে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ মসজিদ প্রাঙ্গণে বাদ আছর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কাতালগঞ্জ কবরস্থানে দাফন করা হয়।
ডাক্তার সাখাওয়াত উল্লাহ চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে সুনামের সহিত দায়িত্বপালন করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (BITID), ফৌজদারহাট, চট্টগ্রামে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, তার মৃত্যুতে এলাকার মানুষের অভাবনীয় ক্ষতি হয়েছে। তারা জানান, ডাক্তার সাখাওয়াত উল্লাহর আত্মত্যাগের গল্প অনেকেরই জানা। তিনি ছিলেন সন্দ্বীপের গণমানুষের ডাক্তার, যেখানে প্রতি সপ্তাহে তিনদিন দ্বীপের বিভিন্ন এলাকার রোগীদের সেবা দিতে নিজেকে উৎসর্গ করতেন। বর্ষা, খারাপ আবহাওয়া বা অন্য কোনও বাধা এলেও, তিনি তার দায়িত্ব থেকে কখনও পিছু হটেননি। তাঁর যাতায়াতের পন্থা ছিল অভাবনীয়, মাল বোট বা কাঠের বোটের কেবিনে বসে যাতায়াত করতেন সন্দ্বীপে। এভাবে তিনি প্রতিদিন রোগীদের সেবা দিতে দ্বীপের বিভিন্ন এলাকায় ছুটে যেতেন।
২৪ ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।