রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের ২ কোম্পানির

প্রকাশিত - ২৮ জানুয়ারি, ২০২৫   ১০:১৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : বাংলাদেশে বন্দর উন্নয়ন, ব্যবস্থাপনা, সরবরাহ এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ দুইটি প্রধান কোম্পানি। ওই দুই  কোম্পানি হলো- আবুধাবি পোর্টস গ্রুপ ও মাসদার। তাদের এই বিনিয়োগের প্রস্তাবের  প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এসব প্রস্তাব করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

বিনিয়োগ প্রস্তাবের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। আপনার লোকবল আনুন এবং যত খুশি প্ল্যান্ট স্থাপন করুন।’

প্রেস উইং জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড, ডেনমার্কের এপি মোলার মারস্ক এবং সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালের পরে চতুর্থ প্রধান বন্দর পরিচালনাকারী এবং লজিস্টিক কোম্পানি আবুধাবি পোর্টস গ্রুপ এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় আগ্রহ প্রকাশ করেছে।

আবুধাবি পোর্টস গ্রুপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগের অধীনে কনটেইনার এবং বহুমুখী টার্মিনাল এবং সুবিধাগুলোর অর্থায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রস্তাবিত তিনটি বে-টার্মিনালের মধ্যে একটি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে।

গ্রুপের সিইও আল মুতাওয়া বাংলাদেশি কর্তৃপক্ষের স্বাগতপূর্ণ মনোভাবের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, বিনিয়োগ বাংলাদেশি বন্দরগুলোতে জাহাজ চলাচল বৃদ্ধিতে সহায়তা করবে।

এ ছাড়া নবায়নযোগ্য শক্তি কোম্পানি মাসদার উপকূলে পুনরুদ্ধারকৃত জমিতে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। যেন ২৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা যায়।
২৪ঘন্টা/এআর

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।