২৪ঘন্টা অনলাইন : ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সাইদুল করিম মিন্টুকে জামায়াত কর্মী তারেক হাসান হত্যা মামলা গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইদুলকে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এদিন তারেক হাসান হত্যা মামলায় মিন্টুকে গ্রেফতারের জন্য আদালতের কাছে আবেদন করেন তদন্ত কর্মকর্তা কামাল হোসেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন।
মিন্টুর আইনজীবী শামসুজ্জামান তুহিন জানান, আদালত সংক্ষিপ্ত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে মিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি দাবি করেন, জামায়াত কর্মী তারেক হাসান হত্যায় মিন্টু জড়িত ছিলেন না। পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন তিনি। ওই মামলার ১০ আসামির মধ্যে ৫ জন পুলিশ সদস্য।
আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় তারেক হাসানকে জেলা শহরের আলহেরা স্কুলের কাছ থেকে সাদা পোশাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই বছরের ২৫ অক্টোবর সকালে স্থানীয় বাইপাস সড়কের ভুটিয়ার গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা মাহফুজা খাতুন বাদী হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০২৪ সালের ১১ জুন ঝিনাইদহ- ৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিম মিন্টুকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। তখন থেকে কারাগারে রয়েছেন মিন্টু। জুলাই বিপ্লবের পর তার বিরুদ্ধে নতুন করে আরও ৬টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।