২৪ঘন্টা অনলাইন : ফরিদপুরের ভাঙ্গায় স্বর্ণ ব্যবসায়ী ছেলে অনিল পাল জুয়া খেলে ২৭ লাখ টাকা দেনা করেছেন। সেই দেনার দায় সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন মা দিপালী রানী পাল (৫৫)।
সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে দিপালীর। ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ পালপাড়া গ্রামের নিরঞ্জন পালের স্ত্রী দিপালী। অনিল ছাড়াও তিন কন্যাসন্তান রয়েছে তাদের সংসারে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা বাজারের স্বর্ণ ব্যবসায়ী অনিলের মা দিপালী দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ছেলে জুয়া খেলে ২৭ লাখ টাকা দেনা করেছে। পাওনাদারের চাপে ব্যবসা বন্ধ করে বাড়িতে চলে আসেন অনিল; কিন্তু পাওনাদাররা তার বাড়িতে গিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন।
দেনার চাপ সহ্য করতে না পেরে সোমবার সকালে ইঁদুর মারার বিষ পান করেন অনিলের মা। এতে অসুস্থ হয়ে পড়লে লোকজন দিপালীকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয় দিপালীর।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আলমগীর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলে জুয়া খেলে অনেক টাকা দেনা করেছেন। এ দুঃখে দিপালী ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যা করেছেন।
ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান জানান, ইঁদুর মারার ওষুধ খেয়ে দিপালী রানী পাল নামের এক মহিলা আত্মহত্যা করেছেন। তার মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আমি ওই গ্রামে পুলিশ পাঠিয়েছি।
২৪ঘন্টা/এআর
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।