২৪ঘন্টা অনলাইন : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাগেরহাটে তারুণ্যের উৎসব ২০২৫ টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় বেসিক ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন হয়েছে।
তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনালে বেসিক একাডেমি সুন্দরবন ক্রিকেট একাডেমিকে ১ রানে পরাজিত করে শিরোপা জয় করে ।
প্রথমে ব্যাটিংয়ে নেমে বেসিক ক্রিকেট একাডেমী নির্ধারিত ২০ ওভারে ১০ উইকেটে ১১৮ রান করে। জবাবে সুন্দরবন ক্রিকেট একাডেমী সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করতে সক্ষম হয়। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে এনডিসি তারেক রহমান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ।
২৪ঘন্টা /এআর
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।