রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্প-মোদির ফোনালাপ, হয়েছে নতুন সিদ্ধান্ত

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৫   ১০:২২ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৭ জানুয়ারি) এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ‘বিষয়টির সঙ্গে সম্পৃক্ত পরিচিত সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে।’ তবে তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

তবে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম প্রতিদিনের সংবাদ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার বিষয়টি নিজেই আজ এক্স হ্যান্ডেলে জানিয়েছেন মোদি।

তিনি লেখেন, ‘আজ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে আমি উচ্ছ্বসিত। দ্বিতীয়বার ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকার ও বিশ্বস্ত অংশীদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের দেশের জনগণের কল্যাণে এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে আগামী দিনেও একসঙ্গে কাজ করব।’
 
এদিকে সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্যারিস ভ্রমণ করলে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মোদি এবং ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে।
 
এমনও জল্পনা রয়েছে, ট্রাম্প যদি এআই শীর্ষ সম্মেলনে যোগ না দেন, তাহলে তার সঙ্গে বৈঠকের জন্য মোদি ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফর করতে পারেন।

এর আগে ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছেন বলে ভারতীয় দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। বৈঠকটি আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি ও স্থান হিসেবে ওয়াশিংটনের কথা উল্লেখ করেছে রয়টার্স। যদি সবকিছু ঠিক থাকে তাহলে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরে প্রথম বৈঠক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদির সঙ্গে।
 
এদিকে সংশ্লিষ্ট সূত্র ইকোনমিক টাইমসকে জানিয়েছে, ট্রাম্প-মোদির বৈঠকের কোনো তারিখ চূড়ান্ত করা হয়নি। তবে অবৈধ অভিবাসী এবং শুল্ক নিয়ে সম্ভাব্য উত্তেজনার পটভূমিতে সব ধরনের বিকল্প বিবেচনা করা হচ্ছে।
 
ট্রাম্প প্রশাসনের সঙ্গে আরও কয়েকটি বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতার প্রথম মেয়াদে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত সফর করেছিলেন। তখন দেশটির আহমেদাবাদ ক্রিকেট স্টেডিয়ামে এক লাখেরও বেশি মানুষ ট্রাম্পকে অভিবাদন জানিয়েছেন। তখন তিনি ভারতের সঙ্গে অবিশ্বাস্য বাণিজ্য চুক্তি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
 
সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস
২৪ঘন্টা /এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।