রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের মিষ্টি আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৫   ০৯:৫৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : জেলায় অধিক ফলন ও লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে মিষ্টি আলু চাষে আগ্রহ বাড়ছে। চলতি বছর জেলার পাঁচ উপজেলায় ২১২ হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে।  

এদিকে, চাষে অল্প খরচ, সেচ ও রাসায়নিক সার কম প্রয়োজন হওয়ায় উচ্চফলনশীল জাপানি কোকেই-১৪ জাতের মিষ্টি আলু চাষে ঝুঁকছেন জেলার কৃষকরা।

শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদি গ্রামের কৃষক কমেদ আলী (৫০) জানান, গতবছর দুইবিঘা জমিতে চাষ করেছিলেন জাপানি জাতের মিষ্টি আলু কোকেই-১৪। ফলন ভালো হওয়ায় অন্তত ৬০ হাজার টাকার আলু বিক্রি করেন। তাই এবছর তিনি ৩ বিঘায় মিষ্টি আলু চাষ করে লাখ টাকার আলু বিক্রির আশা করছেন।

সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ছোট ঝাউয়ের চরের কৃষক হাসমত আলী (৪৮) জানান, মিষ্টি আলু চাষে বিঘাপ্রতি খরচ হয় ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় লাভ হয় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা। অল্প খরচে অধিক লাভ হওয়ায় কৃষকরাও মিষ্টি আলু চাষে আগ্রহী হচ্ছেন।

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, পাশাপাশি জেলায় কৃষি বিভাগ মিষ্টি আলু চাষীদের নানা ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-উপরিচালক মো. হুমায়ুন কবীর জানান, দেশে ও বিদেশে মিষ্টি আলুর ব্যাপক চাহিদা রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মিষ্টি আলু রফতানি করা সম্ভব।
২৪ঘন্টা /এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।