রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে কার্যকর পদক্ষেপ চাই : বিশেষজ্ঞগণ

প্রকাশিত - ২৭ জানুয়ারি, ২০২৫   ০৯:৩৫ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন : পরিবেশ বিশেষজ্ঞরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে নবায়নযোগ্য জ্বালানি পদ্ধতিতে রূপান্তরের প্রক্রিয়ায় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ প্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তারা রোববার বিকেলে নগরীর সুরভি উদ্যানের সামনে ‘ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি ডে ২০২৫’ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত সচেতনতা বৃদ্ধিমূলক মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

সনাক রংপুরের সভাপতি ড. স্বাশ্বত ভট্টাচার্যের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এএএম মুনির চৌধুরী, আসিফ আহমেদ, সাদিক আল মাহদী প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও ব্যবহারে নীতিগত স্পষ্টতা এবং বিভিন্ন চ্যালেঞ্জসহ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্ত সম্পর্কে জনসচেতনতা তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ সময়, জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে অ্যাডভোকেট এএএম মুনির চৌধুরী মানববন্ধন থেকে প্রস্তাব হিসাবে ১২টি সুপারিশ পেশ করেন।

এর মধ্যে রয়েছে- বিদ্যমান জ্বালানি-ভিত্তিক জ্বালানি মাস্টার প্ল্যান 'ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইপিইএমপি-২০২৩)’ অবিলম্বে বাতিলকরণ।

জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধির নীতির ওপর ভিত্তি করে একটি নতুন মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়ন।

এই খাতের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন।

জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন (বিইআরসি)’র আইনি ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সংস্কার করা উচিত, যাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য একটি প্রতিযোগিতামূলক বাজার তৈরি করা যায়।

আন্তর্জাতিক, আঞ্চলিক এবং দেশীয় প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত জ্বালানি খাতে সমস্ত প্রকল্প প্রস্তাব এবং চুক্তির নথি প্রকাশ করা।

বিদ্যুৎ খাতের প্রকল্প বাস্তবায়ন ও ক্রয়ের ক্ষেত্রে উন্মুক্ত সংগ্রহ এবং ই-জিপি পদ্ধতি ব্যবহারসহ জাতীয় ক্রয় আইন এবং নীতিমালা সম্পূর্ণরূপে মেনে চলা।

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনসাধারণের অংশগ্রহণ ইত্যাদি নিশ্চিত করে প্রকল্প পরিকল্পনা, চুক্তির শর্তাবলী নির্ধারণ, অনুমোদন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন বাস্তবায়ন ইত্যাদি।
২৪ঘন্টা /এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
নিরাপত্তা উদ্বেগে বেনাপোল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি দূরপাল্লার রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার গোপালগঞ্জে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর রয়েছে। এতে ভারতফেরত যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে কলকাতা-ঢাকা সরাসরি বাস এবং স্থানীয় রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাত্র ৯ দিনের ব্যবধানে বরিশাল বিভাগের বরগুনা, পটুয়াখালী ও বরিশালে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও আগুন দেওয়ার চেষ্টা হয়েছে। সর্বশেষ বরিশাল নগরের সিএন্ডবি এলাকায় ব্যাংকের ভবনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাগুলোর মধ্যে যোগসূত্র আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
চট্টগ্রামের সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি ভবনের মূল ফটকে বোতলে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার সময় ভবনে ১১ জন কর্মকর্তা-কর্মচারী ছিলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।
প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর সহজ উত্তর নেই। কারণ, বায়ুদূষণের কণা সীমান্ত মানে না; আবার বাংলাদেশে দূষণ বাড়লেই তার সব দায় পাশের দেশের ওপর চাপানো যায় না। দূষণ কোথায় তৈরি হয়েছে, কোন দিকে বাতাস বইছে, কতটা উচ্চতায় দূষণ ছড়াচ্ছে এবং আবহাওয়া কেমন—সব মিলিয়ে হিসাব করতে হয়।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।